কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ এ ০৬:৫০ PM

পরিচিতি

কন্টেন্ট: পাতা

জেডিপিসি পিএলসি ইতিহাসঃ

পাটের প্রচলিত পণ্য ব্যবহারের সীমারেখাকে অতিক্রম করে এর বহুমুখীকরণের মাধ্যমে বিশ্বে এ দেশের সোনালি আঁশ পাটকে প্রসারিত করার লক্ষ্য অর্জনই জেডিপিসি পিএলসি’র অঙ্গীকার। পাটের তৈরি বহুমুখী পণ্যসামগ্রী উৎপাদনে উল্লেখযোগ্য সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন ডিজাইন অম্বেষণ, মান উন্নয়ন ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে পাটশিল্পের পুনরুজ্জীবন এবং এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সবার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ২০০২ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নিবন্ধিত বেসরকারি উদ্যোক্তাগণের নিরলস পরিশ্রম, দক্ষতা, মেধা, উদ্ভাবনী শক্তির দ্বারাই উচ্চমূল্য সংযোজিত, উন্নত, নান্দনিক, শৈল্পিক, নিত্যব্যবহার্য বহুমুখী পাটজাতপণ্য উৎপাদিত হচ্ছে।

বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী উদ্যোক্তাগণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেডিপিসি’র প্রায় ১,১১৩ জন উদ্যোক্তা এ পর্যন্ত ২৮২ ধরণের বহুমুখী পাটপণ্য উৎপাদন করেছে যা জেডিপিসি’র প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সকলের নিকট পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের বার্তা পৌঁছে দেবার সাথে সাথে বিদেশে রপ্তানি করছে।

জেডিপিসি প্রকল্প হিসেবে ২০০২-২০০৭ সাল পর্যন্ত ১ম পর্যায়, ২০০৮-২০১২ সাল পর্যন্ত ২য় পর্যায় এবং ২০১৩-২০১৭ সাল পর্যন্ত ৩য় পর্যায় সফলভাবে সমাপ্ত হয়। পরবর্তীতে জেডিপিসিকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার প্রয়োজনীয়তা বিবেচনায়, জনস্বার্থে জেডিপিসির কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গত ২০-১২-২০১৭ তারিখের প্রজ্ঞাপনের আলোকে বিদ্যমান ব্যবস্থায় চলমান রাখা হয়।

এ অবস্থায় বাস্তবতার ভিত্তিতে সরকারি কোম্পানি আইনে রূপান্তকরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সকলের ঐক্যমতের ভিত্তিতে খসড়া Memorandum of Association (MoA) এবং Articles of Association (AoA) প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত MoA এবং AoA নিয়ে জেডিপিসি এবং মন্ত্রণালয়ের উধর্বতন কর্মকর্তাদের সাথে পর্যালোচনাপূর্বক সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত ২৬ মে, ২০২৫ তারিখে এ বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার নিমিত্ত জনস্বার্থে কোম্পানি আইন অনুযায়ী জেডিপিসি-কে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন জ্ঞাপন করা হয়। এ পরিপ্রেক্ষিতে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে গত ১৪-০৯-২০২৫ তারিখে কোম্পানি আইন মোতাবেক জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পিএলসি শিরোনামে নিবন্ধনের কার্যক্রম এবং ১০ জুন, ২০২৬ তারিখে ‘কর্মচারী চাকুরি প্রবিধানমালা’ প্রণয়ন সম্পন্ন হয়।

জেডিপিসি পিএলসি’র কার্যক্রমসমূহঃ

  • বহুমুখী পাটপণ্যের বহুমুখী ও বহুমাত্রিক ব্যবহার বৃদ্ধি করণ;

  • প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমূল্য সংযোজিত নানা ধরনের বহুমুখী পাটপণ্য উদ্ভাবন;

  • বহুমুখী পাটপণ্যের উৎপাদনের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি;

  • আভ্যন্তরিণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ পদক্ষেপ গ্রহণ;

  • বহুমুখী পাটপণ্যের ডিজাইন উন্নয়নে গবেষণা;

  • বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ;

  • বিশেষায়িত উদ্যোগ-(শপিং ব্যাগ, বাজার ব্যাগ ইত্যাদি) ;

  • সরকারি অফিসের চাহিদা অনুযায়ী পাটপণ্য সরবরাহ করা

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন