গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ এ ০৬:০৬ PM
কন্টেন্ট: পাতা
জেডিপিসি'র সেবা সহজিকরণের দৃষ্টান্ত
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর বার্ষিক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সেবা সহজিকরণের দৃষ্টান্তঃ
| ১ | ২ | ৩ |
| ক্রমিক নং | সহজিকৃত সেবার তালিকা | সহজিকৃত সেবার সংক্ষিপ্ত বিবরণ |
| ০১। | Electronic Fund Transfer (EFT) ব্যবস্থা চালু | জেডিপিসি প্রদশর্নী ও বিক্রয় কেন্দ্রে বিক্রীত পণ্যের মূল্য উদ্যোক্তাদের পরিশোধের ক্ষেত্রে Electronic Fund Transfer (EFT) ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সাধারণ উদ্যোক্তা ঘরে বসেই তার বিক্রীত পণ্যের মূল্য পেয়ে যাচ্ছে। |
| ০২। | RMB ম্যানেজমেন্ট সফট্ওয়্যার | জেডিপিসির কাঁচামাল ব্যাংকের কাঁচামালের ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করা হয়েছে |
| ০৩। | পাটপণ্য তৈরির You-tube ভিডিও | You-tube এর মাধ্যমে উদ্যোক্তাদের পাটপণ্য তৈরি করার ভিডিও প্রচার। যে কোন সাধারণ মানুষ এবং উদ্যোক্তা ঘরে বসেই You-tube এর মাধ্যমে পাটপণ্য তৈরি করতে পারবেন। |
| ০৪। | 'ইডি কে বলো' এ্যাপ | উদ্যোক্তা /সেবা গ্রহীতাদের পরামর্শ, মতামত ও অভিযোগ প্রদানের জন্য 'ইডি কে বলো' এ্যাপ চালু রয়েছে। |
| ০৫। | Organize Live Display from JDPC Display & Sale Centre | ইতোমধ্যে জেডিপিসি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র থেকে প্রচার প্রচারনা বৃদ্ধির জন্য বহুমুখী পাটপণ্যের লাইভ ডিসপ্লে আয়োজন করা হয়েছে। এর ফলে যে কোন সাধারণ মানুষ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের লাইভ ডিসপ্লে দেখে বহুমুখী পাটপণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হবেন। |
| ০৬। | “Smart Jute marketplace”
| বহুমুখী পাটপণ্য অনলাইনে বিক্রির সুবিধার জন্য উদ্যোক্তাবান্ধব ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ঘরে বসেই বহুমুখী পাটপণ্য ক্রয় করার সবথেকে ভাল মাধ্যম হচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইট। |
| ০৭। | জেডিপিসি'র ৬টি সেবা 'মাইগভ প্ল্যাটফর্মে' চালু রয়েছে | ১। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ । ২। বহুমুখী পাটপণ্যের আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনী । ৩। উদ্যোক্তা নিবন্ধন। ৪। উদ্যোক্তা নিবন্ধন নবায়ন। ৫। বহুমুখী পাটপণ্যের একক মেলা ও প্রদর্শনী। ৬। বহুমুখী পাটপণ্যের যৌথ মেলা ও প্রদর্শনী। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর সবথেকে সুবিধাজনক প্ল্যাটফর্মে হচ্ছে এই 'মাইগভ প্ল্যাটফর্ম'। জেডিপিসি'র সহজিকৃত সেবাসমূহ উদ্যোক্তারা ঘরে বসেই সহজে পেয়ে থাকেন। |